সম্মানিত সদস্যবৃন্দ, রোটারী ক্লাব অব গুলশান টাইগার্সের পরবর্তী রেগুলার মিটিং আগামী ২৮ জানুয়ারি ২০২৩ রোজ শনিবার রাত ৯:৩০ টায় ভার্চুয়াল প্লাটফর্ম গুগল মিট ব্যবহার করে অনুষ্ঠিত হবে। দেশে-বিদেশে অবস্থানরত ক্লাবের সকল সদস্যের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আশা করছি কেউ মিস করবেন না। আমরা রোটারি করি মানবতার স্থায়িত্বশীল কল্যাণ সাধনে। এক্ষেত্রে ক্লাবের প্রতিটি সদস্যের ছোট ছোট মতামত, সমাজের একটি বৃহত্তর কল্যাণ সাধন করতে সক্ষম। তাই সভায় আপনাদের প্রত্যেকের উপস্থিতি ও আলোচনায় অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন।